লাকসামে সড়ক বিভাগের কোটি টাকার জায়গা অবৈধ দখল মুক্ত

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে সড়ক বিভাগের কোটি টাকার জায়গা অবৈধ দখল মুক্ত

 

লাকসাম প্রতিনিধিঃ

 

লাকসামে সড়ক বিভাগের কোটি টাকা মূল্যর প্রায় ৩৬ শতক জায়গা বালি ভরাট করে অবৈধ ভাবে দখল করে নিয়েছে ভূমি দস্যুরা।

লাকসাম-মুদাফফরগঞ্জ সড়কের পৌর এলাকার মিশ্রী এলাকায় বৃহস্পতিবার রাতে সড়ক বিভাগের এ জায়গা দখলের ঘটনা ঘটে।

 

এ ঘটনায় কুমিল্লা সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী এ ব্যাপারে লাকসাম থানায় অভিযোগ দিয়েছেন।

সড়ক বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ৮ কিলোমিটার কুমিল্লার আঞ্চলিক লাকসাম-মুদাফফরগঞ্জ মহাসড়ক।

এ কানেক্টিং সড়ক দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের চাঁদপুর , নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের শত শত যানবাহন চলাচল করে।

 

এ সড়কটিতে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে এর পাশে প্রায় ৮০ ফুট জায়গা অধিগ্রহন করেছে সড়ক বিভাগ ।

 

এছাড়াও এ সড়কের পাশে আছে জলাধার। যা ডাকাতিয়া নদীর সাথে সংযোগ রয়েছে।

 

এদিকে এ অবৈধ ভরাটের কারণে বন্ধ হয়ে পড়েছে জলাধারটি। যার ফলে বন্ধ হয়ে পড়েছে পানি নিস্কাশনের পথ।

 

এতে লাকসাম পৌরসভা এলাকায় ও লালমাই উপজেলাসহ এ অঞ্চলে সৃষ্টি হবে জলাবদ্ধতা। ক্ষয় ক্ষতি হবে ফসলি মাঠ।
#contentcreator #facebookpost


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *