
চৌদ্দগ্রামে অবৈধ দখলদার থেকে মালিকানা জায়গা উদ্ধারে আহত-৩
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে পৈত্রিক সম্পত্তি অবৈধ দখলদার থেকে উদ্ধারের সময় হামলায় তিনজন আহত হয়েছেন।
উপজেলার বাতিসা ইউনিয়নের বাতিসা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আমিনুল হক তুহিন শনিবার রাতে সংবাদ সম্মেলনে করে এ অভিযোগ করেছেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমিনুল হক তুহিনের বাবা আবদুল গণি ওহিদ মিয়া ২০০৮ সালে মৃত্যুবরন করলে সন্তান হিসেবে তিনি সম্পদের মালিক ও দখলদার।
বিরোধকৃত বাতিসা মৌজায় খারিজ খতিয়ান নং-৮২৫, দাগ নং-১৫৩৪ এবং ১৫৩৫-এ মিলে ১৪ শতক জায়গা রয়েছে।
দীর্ঘদিন ধরে জায়গাটি প্রতিপক্ষের মমিনুল হক সুজন, আবদুল মতিন সাজু ও আবদুর রহমান গং দখলের চেষ্টা করে আসছিল।
শনিবার বাড়ির মুরব্বীদের উপস্থিতিতে আমিনুল হক তুহিন সেই দখল বুঝে নিয়েছে।
এ সময় তাদের হামলায় মোঃ বাদশা, মোঃ নয়ন ও লোকমান হোসেন পাটোয়ারী নামে তিনজন আহত হয়েছে।
আমিনুল হক তুহিন আরও বলেন, প্রতিপক্ষের উদ্দেশ্যপ্রণোদিত কয়েকটি মামলা দায়ের করে। তিনি বেশ কয়েকদিন জেলহাজতে ছিলেন। আপনাদের অনুসন্ধানের মাধ্যমে পরধনলোভী প্রতিপক্ষের মুখোশ উম্মোচন করতে ও মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হতে আহবান জানাচ্ছি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাজেদুল হক শামু, জাকির হোসেন বাদশা, মোঃ নয়ন, নুর আলম, লোকমান হোসেন পাটোয়ারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।