বেড়ায় কমছে পাট চাষ কৃষক ঝুঁকছে বিকল্প ফসল

অর্থনীতি খুলনা জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

বেড়ায় কমছে পাট চাষ কৃষক ঝুঁকছে বিকল্প ফসল

 

রিফাত, পাবনাঃ

পাট উৎপাদন ও ব্যাবসায়ের জন্য পাবনা জেলার বেড়া উপজেলা পঞ্চাশ বা তারও অধিক সময় ধরে সুপরিচিত।

এক সময় এখানে পঞ্চাশটিরও বেশি পাটের এজেন্সি ব্যাবসা করতো। তবে সে সময় এখন আর নেই। নানা কারণে বছরের পর বছর কমেছে পাটের উৎপাদন। ক্রমেই কমছে সোনালী আঁশ পাটের আবাদ।

 

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, গত চার বছরের ব্যবধানে চলতি মৌসুমে পাটের চাষ কমেছে প্রায় ১০ হেক্টর। ২০২৩-২৪ অর্থবছরে পাটের চাষ হয় ৩১৬০ হেক্টর জমিতে । ২০২৪-২৫ অর্থবছরে পাটের চাষ হয়  ৩১৬০ হেক্টর জমিতে । ২০২৫-২৬ অর্থবছরে পাটের চাষ হয় ৩১৫০ হেক্টর জমিতে ।

 

চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৩১৫০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে উৎপাদন খরচের তুলনায় বাজারে ন্যায্য মূল্য না পাওয়া প্রধান কারণ হিসেবে দেখছেন স্থানীয় কৃষকেরা।

 

উপজেলার ঢালারচর ও জাতসাখিনী এলাকার কয়েকজন চাষির সঙ্গে কথা বলে জানা যায়, একসময় এ অঞ্চলের বিস্তীর্ণ মাঠে পাটের বাম্পার ফলন হতো।

উৎপাদন খরচের তুলনায় ন্যায্য মূল্য না পাওয়ার কারণে অন্য ফসল চাষে ঝুঁকছে চাষীরা ।

জাতসাখিনী ইউনিয়নের কৃষক সোহেল  জানান, “গত কয়েক বছর ধইরে বীজ, সার আর কামলা (শ্রমিক) খরচ যে হারে বাড়ছে, পাট বেইচা সেই টাকাই ওঠে না। এইজন্য এবার পাটের আবাদ কমাইয়া দিছি।”

 

আরেক কৃষক করিম শেখ বলেন, “আগে আমাগো এইদিকে পাটের খুব নাম আছিল। কিন্তু বাজারে পাটের দাম নাই। অনেক সময় পানির অভাবে পাট গাড়িতে কইরা দূরে নিয়া পচাইতে হয়, তাতে খরচ আরও দ্বিগুণ হয়ে যায়। লোকসান দিয়ে তো আর চাষবাস করা যায় না। তাই এবার পাটের বদলে অন্য ফসল লাগিয়েছি।”

 

বেড়া উপজেলা কৃষি অফিসার নুসরাত কবীর বলেন, এবার বৃষ্টির কারণে পর্যাপ্ত পরিমাণ পানি হয়েছে । ভালো ভাবে পাটের আঁশ ছাড়াতে পারবে চাষিরা ।

 

এ বছর চাষিরা পাটের দাম ভালো পাবে বলে আসা করছি । পাট এর থেকেও তিল আবাদের খরচ কম এবং আবাদে খাটনি কম তাই এবছর প্রায় ১০ হেক্টর পাট কম চাষ হয়েছে । কৃষকদের পাট চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *