গৌরীপুরে খেলাফত মজলিসের
তরবিয়তি মজলিস অনুষ্ঠিত
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
“খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন”—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে খেলাফত মজলিসের উদ্যোগে একটি তরবিয়তি (সাংগঠনিক ও দাওয়াতি দিক নির্দেশনামূলক) মজলিস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৩টায় গৌরীপুর উপজেলার ইসলামাবাদ ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে খেলাফত মজলিস, গৌরীপুর উপজেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস গৌরীপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মুনতাসির আলী, সহ সাংগঠনিক সমাপাদক শাহাব উদ্দিন,উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি রুহুল আমিন এবং খেলাফত মজলিসের ময়মনসিংহ জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতি রমজান আলী।
বক্তারা ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে সাংগঠনিক কার্যক্রম জোরদার, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের নৈতিক উন্নয়ন, আদর্শিক চর্চা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে খেলাফত মজলিসের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।