লালমাই হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ডা : সালেহ আহমদ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

লালমাই হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ডা : সালেহ আহমদ

প্রদীপ মজুমদার, লালমাইঃ

কুমিল্লা দক্ষিণ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ লালমাই উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা: মুহাম্মদ সালেহ আহমদ।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বৃহস্পতিবার ৯ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড- কুমিল্লার কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ শিপন মিয়া এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে ১০ জুলাই ২০২৬ থেকে ছয় মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন করা হলো। ডা: সালেহ আহমদ একজন শিক্ষানুরাগী ও মানবিক চিকিৎসক। তিনি হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের একসময়ের মেধাবী ছাত্র ছিলেন।

ইতিপূর্বে তিনি হরিশ্চরে এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। শিক্ষাকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এই গুণী চিকিৎসক। চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি হলো-সভাপতি ডা: মুহাম্মদ সালেহ আহমদ , সদস্য সচিব (পদাধিকার বলে) অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন , অভিভাবক সদস্য মো: আবদুল কাদের ও শিক্ষক প্রতিনিধি সদস্য মো: ছিদ্দিকুর রহমান।

নবাগত সভাপতি ডা: মুহাম্মদ সালেহ আহমদ এর অনুভূতি জানতে চাইলে প্রথমে তিনি কুমিল্লা -১০ নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া এমপিকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন আমার স্কুলজীবন কেটেছে এখানে। সেই প্রিয় স্কুলের এডহক কমিটির আবারও সভাপতি হয়েছি, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। এই প্রতিষ্ঠানটি নিয়ে আমার অনেক স্বপ্ন।

মাননীয় সংসদ সদস্যের নির্দেশনা ও সহযোগিতায় স্কুল এন্ড কলেজের উন্নয়নে কাজ করে যাবো। এ জন্য স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দোয়া ও সহযোগিতা চাই।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *