মোবাইলে ছবি দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

আইন আদালত জাতীয় রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

মোবাইলে ছবি দেখানোর প্রলোভনে

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

ইসমাইল হোসেন, পোরশাঃ

নওগাঁর পোরশায় মোবাইল ফোনে ছবি দেখানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পোরশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই (শনিবার) দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের গবিরাকুড়ি গ্রামের পাশে সবুর শাহ-এর আম বাগানে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম নুর আলম (৫৫)। সে গবিরাকুড়ি গ্রামের মৃত নুরুন্নবীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে লম্পট নুর আলম শিশুটিকে মোবাইল ফোনে ছবি দেখানোর কথা বলে ফুসলিয়ে তুড়িপাড়া গ্রামের ব্রিজের পাশের একটি আম বাগানে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি কোনোমতে বাড়িতে ফিরে এসে তার মাকে বিস্তারিত খুলে বলে।

ঘটনা জানার পর গত ৬ জুলাই (সোমবার) শিশুটির মা বাদী হয়ে পোরশা থানায় হাজির হয়ে একটি মামলা দায়ের করেন।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এই ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শিশুটির জবানবন্দি রেকর্ড করার জন্য তাকে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে আসামি নুর আলম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *