চন্দনাইশ পৌরসভায় সাংবাদিকের বসতঘরে চুরি

অর্থনীতি আইন আদালত চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

চন্দনাইশ পৌরসভায় সাংবাদিকের বসতঘরে চুরি

বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা সদর এলাকার প্রবীণ সাংবাদিক নুরুল আলমের বসতঘর থেকে চোরের দল রাতের আধাঁরে দেড় ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।

গত ৪ জুলাই দিবাগত গভীর রাতে চোরের দল চুরি সংগঠিত করে। জানা যায়, সাংবাদিক নুরুল আলম দম্পতি আত্মীয়ের বাসায় বেড়াতে গেলে রাতে চোরের দল জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। এই সময় তারা আলমারি ভেঙ্গে ড্রয়ার থেকে দেড় ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

সম্প্রতি চন্দনাইশে চিছকে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত ৩ জুলাই রাতে চৌধুরী পাড়ার রমিজ চৌধুরীর নতুন বাড়িতে চুরি সংগঠিত হয়।

এই সময় চোরের দল নগদ টাকাসহ ১০ হাজার টাকার অধিক মূল্যের জিনিসপত্র নিয়ে যায়। গৃহকর্তা রমিজ চৌধুরী দম্পতি ওমরা হজ্ব পালনের জন্য সৌদি আরবে রয়েছেন বলে জানা যায়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *