কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

দেশের ইসলামী বীমা খাতকে আরও গতিশীল, আধুনিক ও গ্রাহকবান্ধব করে গড়ে তোলার প্রত্যয়ে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উদ্যোগে ‘ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা-মঙ্গলবার ৭ জুলাই  কুমিল্লা বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন  কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এস. এম. নুরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রাহকের আস্থা অর্জন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং শরিয়াহভিত্তিক বীমা সেবার সম্প্রসারণে সকল কর্মকর্তাকে আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

পাশাপাশি ২০২৬ সালের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র ডি এম ডি মো. আব্দুল কাদের। তিনি মাঠপর্যায়ে বীমা সেবার প্রসার, গ্রাহকসেবা বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন ডি এম ডি মো. আমিনুল হক ভূঞা।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, দক্ষ জনবল সৃষ্টি, পরিকল্পিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং সমন্বিত উদ্যোগই প্রতিষ্ঠানের সাফল্যের মূল চালিকাশক্তি।

তিনি সকল কর্মকর্তা ও কর্মীদের নিষ্ঠা, দায়িত্বশীলতা এবং টিমওয়ার্কের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আহ্বান জানান।

আরওএ এম ডি আব্দুল কাদের, এ এমডি সিদ্দিকুর রহমান, এ এমডি মুহাম্মদ এমদাদ উল্লাহ মজুমদার  প্রমূখ।

সভায় কুমিল্লা বিভাগের বিভিন্ন শাখার কর্মকর্তা, উন্নয়নকর্মী ও বিপণন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ সময় ২০২৬ সালের ব্যবসায়িক পরিকল্পনা, মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার, গ্রাহকসেবা উন্নয়ন, নতুন ব্যবসা সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাশাপাশি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মতামত গ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য  কোম্পানির এজিএম মোঃ মহি উদ্দিন ভূইয়া  গত বৃহস্পতিবার ৩ জুলাই মৃত্যুর বরন করেন  অপর দিকে  কোম্পানির ইউএম মোঃ মোমিনুল হক  গত ২৫ রমজান মৃত্যু বরন করেন। তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *