
বুড়িচংয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের
নতুন এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
সোমবার ৬ জুলাই কুমিল্লার বুড়িচং উপজেলার মানুষের দোরগোড়ায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দিতে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে ।
বুড়িচং উপজেলার ময়নামতি শাখার অধীনস্থ এজেন্ট আউটলেটটি উদ্বোধনের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা সহজ, নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। গ্রাহকরা এখান থেকে হিসাবে জমা ও উত্তোলন, টাকা প্রেরণ, বিভিন্ন ধরনের বিল পরিশোধসহ আধুনিক এজেন্ট ব্যাংকিংয়ের নানা সুবিধা গ্রহণ করতে পারবেন।
প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর ময়নামতি শাখার শাখা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বুড়িচং উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী হাজী জয়নাল আবেদীন এবং পরিচালনা করেন এডভোকেট মোবারক হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি হাজী এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সী, সহ-দপ্তর সম্পাদক মোঃ জাহের শিপু, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য এডভোকেট মোঃ ময়নাল হোসেন, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী মীর কাসেম, আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম মেম্বার।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান কার্যালয়ের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের মীর মোঃ সেলিম, ময়নামতি শাখার ডেপুটি ম্যানেজার মোঃ তারিকুল ইসলাম।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বুড়িচং এজেন্ট আউটলেট শাখার ইনচার্জ ফখরুল ইসলাম ভূইয়া ও হিসাব রক্ষক মোঃ এনামুল হক ভূইয়া।
আরও উপস্থিত ছিলেন পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম, জাহাঙ্গীর আলম , অবসর সেনা সদস্য রফিকুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি মোঃ আবু জাহের মেম্বার, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আব্দুল জব্বার, ইউনিয়ন জাসাসের সভাপতি আব্দুল করিম,
এজেন্ট আউটলেটটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. ফখরুল ইসলাম ভূঁইয়া।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য ও গ্রাহকবান্ধব করতে এ নতুন এজেন্ট আউটলেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষও স্বল্প সময়ে নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।
এলাকাবাসীর প্রত্যাশা, নতুন এজেন্ট আউটলেটটি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, ক্ষুদ্র উদ্যোক্তা এবং সাধারণ গ্রাহকদের আর্থিক লেনদেনকে আরও গতিশীল করে আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।