
বুড়িচংয়ে এমপি জসিম
উদ্দিন কে সংবর্ধনা প্রদান
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
শুক্রবার ৩ জুলাই আনন্দ-উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশে কুমিল্লার বুড়িচং উপজেলার ফাজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি-তে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন কে সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ এর সংসদ সদস্য হাজী মো.জসীম উদ্দিন।
সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের এবং পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল মান্নান, বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুতফুর রহমান।
অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি এমপি হাজী মোঃ জসিম উদ্দিন জসিম কে শিক্ষক শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়েছে।
পরে প্রধান অতিথি এমপি হাজী মোঃ জসিম উদ্দিন শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর যুগে দক্ষ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলাই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সানা উল্লাহ মোল্লা, সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল,আবু নাসের মুন্সী, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান।
আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ,আখতারুজ্জামান ভূঞা, সহকারী অধ্যাপক মনিরা ইয়াসমিন, মোঃ রবিউল আলম, মোঃ মনিরুল ইসলাম, গোলাম মোস্তফা, মোঃ মিজানুর রহমান, মোঃ হোসেন আলী, আবদুল জলিল ভূইয়া, আনোয়ার হোসেন, মনির হাসান, দেলোয়ার হোসেন, নিজাম উদ্দিন, আবদুল খালেক, মোঃ শাহজাহান, মোঃ অলিউর রহমান ও মোঃ ইউসুফ চৌধুরী প্রমুখ।
এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী,