
রূপসায় মাদ্রাসা শিক্ষার্থীর
পানিতে ডুবে মৃত্যু !
মামুন শেখ, রূপসাঃ
রূপসায় মাদ্রাসা ছাত্রের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটছে। গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করা শিশুর নাম সিজাদ (৭)। সে জয়পুর গ্রামের মুরাদ শরীফের পুত্র ও রূপসার নৈহাটি ইউনিয়নের অচিনতলা মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, মাদ্রাসার শিক্ষার্থী সিজাদ আজ দুপুরে জয়পুর গ্রামের জহিরের বটতলা সংলগ্ন মদিনা সড়কের পাশ্ববর্তী ইব্রাহিম শেখের মৎস্য ঘেরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়।
পরবর্তীতে প্রত্যক্ষদর্শীরা তাকে তল্লাশি করে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। শিশু সিজাতের এমন করুন ও হৃদয় বিদারক মৃত্যুতে তার পরিবার ও পার্শ্ববর্তী স্বজনেরা শোকে মুহ্যমান।