
সোনাইমুড়ীতে বাখরাবাদ গ্যাস
গণশুনানি অনুষ্ঠিত
জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী ও চাটখীল উপজেলার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর উদ্যোগে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা বিষয় নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১০.৩০ মিনিট এর সময় সোনাইমুড়ী চৌরাস্তা মেজবান কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দুই উপজেলার গ্রাহকরা উপস্থিত থেকে নিজেদের বিভিন্ন বিষয় সুবিধা ও অসুবিধা তুলে ধরেছেন।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাব্যবস্থাপক বিপণন ডিভিশন প্রকৌশলী মর্তুজা রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো.ইমাম উদ্দিন শেখ, সার্ভিস ডিপার্টমেন্ট উপ মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মো.আখতারুজ্জামান,উপ মহাব্যবস্থাপক রাজস্ব উত্তর ডিপার্টমেন্ট শ্যামল কুমার দত্ত, নোয়াখালী বিক্রয় ডিপার্টমেন্ট উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহ আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক, গ্রাহক, ঠিকাদারসহ বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ের সামাজিক ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্য বলেন, আগামীতে কেউ যাতে গ্যাসের লাইন নিয়ে হয়রানির শিকার না হয়, কর্তৃপক্ষ সহসায় এসব বিষয় দিকে খেয়াল রাখবেন।
বক্তারা আরো বলেন গ্যাসের অপচয় রোধ করতে হবে আমাদের সবার, সবার অবস্থান থেকে। গ্যাস কোনরকম অপচয় করা যাবে না, কারণ এটা জাতীয় সম্পদ আমাদের সেইদিকেও খেয়াল রাখতে হবে সবার।