লাকসামে ‘স্মার্ট’ প্রকল্পের আওতায় স্টেকহোল্ডার লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে ‘স্মার্ট’ প্রকল্পের আওতায় স্টেকহোল্ডার লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

লাকসাম প্রতিনিধিঃ

সোমবার (১৫ জুন) কুমিল্লার লাকসাম উপজেলা কনফারেন্স রুমে, বিশ্ব ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পেইজ (PAGE) ডেভেলপমেন্ট সেন্টার কর্তৃক বাস্তবায়িত ‘সাসটেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ এন্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (SMART)’ প্রকল্পের আওতায় এক স্টেকহোল্ডার লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

‘টেকসই প্রবৃদ্ধি এবং আরইসিপি (RECP) অনুশীলনের জন্য মূল্য সংযোজিত সবজির প্রচার’ শীর্ষক এই কর্মশালায় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সংযোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

লাকসাম উপজেলা কৃষি কর্মকর্তা আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ শেখ আজিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টেকসই কৃষির জন্য পরিবেশবান্ধব পদ্ধতি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। নিরাপদ সবজি উৎপাদন ও সঠিক বিপণন ব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবনমান উন্নয়ন সম্ভব।

কর্মসূচির শুভ উদ্বোধন করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা।

 

তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মানোন্নয়ন এবং তাদের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত করার ক্ষেত্রে এই কর্মশালাটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), কুমিল্লার সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ডক্টর মোঃ জামাল উদ্দিন।

 

তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আরইসিপি (Resource Efficient and Cleaner Production) অনুশীলনের কারিগরি দিকগুলো তুলে ধরেন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের ‘স্মার্ট’ প্রকল্পের ব্যবস্থাপক দীন মোহাম্মদ।

 

উপস্থাপনায় তিনি প্রকল্পের মূল লক্ষ্য, সম্পদের দক্ষ ব্যবহার, দূষণ হ্রাস এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।

কর্মশালায় প্রায় ৬০ জন ক্ষুদ্র সবজি উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে বক্তারা উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উপস্থিত উদ্যোক্তারা এ ধরনের আয়োজনের মাধ্যমে নিজেদের ব্যবসা ও কৃষিকাজকে আরও আধুনিকায়ন করার প্রত্যয় ব্যক্ত করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *