
ভেড়ামারায় আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন
হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে গৃহবধূ মনোয়ারা খাতুন (৪৫) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
আদালতের নির্দেশে রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর ও নওদা ক্ষেমির দিয়াড় কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে পুলিশ।
পরে ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মৃত মনোয়ারা খাতুন উপজেলার নওদা ক্ষেমির দিয়াড় এলাকার বাসিন্দা।
জানা যায়, মনোয়ারা খাতুন ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানান এলাকাবাসী। এই ঘটনায় ২য় স্বামী আমিন ব্যাপারী পলাতক আছেন।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ২০শে মার্চ মনোয়ারা খাতুন মারা যান। এ ঘটনায় মনোয়ার খাতুনের ছেলের সুমন কুষ্টিয়া আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির তদন্তভার পাই ভেড়ামারা থানা পুলিশ। তদন্তের অংশ হিসেবে আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেন।
এ সময় ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ লতিফুল কবির লিমন এবং ভেড়ামারা থানার ওসি (তদন্ত) ও উক্ত মামলার তদন্ত কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম (রকিব) উপস্থিত ছিলেন।
ভেড়ামারা থানার ওসি (তদন্ত) মোঃ রাকিবুল ইসলাম (রকিব) বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।