সোনাইমুড়ীতে ইউএনও-এসিল্যান্ডের অভিমতে খুশি এলাকাবাসী

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে ইউএনও-এসিল্যান্ডের অভিমতে খুশি এলাকাবাসী

জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার নির্বাহী অফিসার নাছরিন আক্তার, সহকারী কমিশনার ভূমি মো.জসিম উদ্দিন ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান এর দেওয়া ভিন্ন ভিন্ন অভিমতে খুশি এলাকাবাসী।
অনুসন্ধানের তথ্যের ভিত্তিতে জানা যায় যে, গত ৩ জুন বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন ও মতবিনিময় সভা করেন, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তখন প্রটোকল অনুযায়ী অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোঃ জসিম উদ্দিন।
সভা চলাকালীন সময়ে,বিএনপির নেতা মাসুদুর রহমান সহকারী কমিশনার ভূমি মো.জসিম উদ্দিনকে কয়েকবার রিকোয়েস্ট করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, স্থানীয় এমপি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও বিশেষ মেহমান পরান চৌধুরীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করার জন্য। তখন অনুষ্ঠানের সঞ্চালক বলেন, আপনি স্থানীয় এমপি বা ইউএনও মহোদ্বয়কে বলেন, উনারা বললে আমি আপনার নাম ঘোষণা করবো। আর যদি উনারা না বলে আমার কিছু করার নেই এক্ষেত্রে।
তখনকার সময়ে অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা মাসুদুর রহমান। তিনি তখন বর্তমান ইউএনও নাছরিন আক্তার ও সহকারী কমিশনার ভূমি মো.জসিম উদ্দিন এর বিরুদ্ধে আলাদা আলাদা বক্তব্যে তার অভিযোগগুলো সাংবাদিকদের সামনে নিয়ে আসে।
আর ঠিক ঘটনার কয়েকদিন পর দেখা যাচ্ছে প্রত্যেকের মধ্যে ভুল বুঝাবুঝির একটা বরফ গলার মত লক্ষ্য করা যাচ্ছে।
সাংবাদিকের অনুসন্ধানে আলাদা আলাদা অভিমতে তারা তাদের মনের ভাব ব্যক্ত করেন।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার বলেন,দেখেন আমি সরকারী চাকরিজীবী সরকারী কাজ করাই আমার মূল লক্ষ্য। আমার জানাশোনা মতে আমি কারো সাথে কোন বিরোধী কখনো নিজেকে জড়াতে চাই না। এখানে আমরা চাকরি করতে এসেছি, কেউ আমাদের কাছে আপন বা পর নয় প্রত্যেকে আমাদের দৃষ্টিতে সমান। বিএনপি নেতা মাসুদুর রহমান এর সাথে আমাদের কোন বিরোধ নেই। আমরা চাই প্রত্যেককে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যেতে।
উপজেলার সহকারী কমিশনার ভূমি মো.জসিম উদ্দিন বলেন, যদি আমাদের কোন কথার কারণে বা আচার আচরণের কারণে ওনার মনে কষ্ট থাকে উনি সরাসরি এসে আমাদের বলতে পারেন। আমরা আমাদের অবস্থান থেকে প্রত্যেককে সমান চোখে দেখার চেষ্টা করি। শুধু বিএনপি নেতা মাসুদুর রহমান কেন, আমরা কারো সাথে কখনো বিরোধী জড়াতে রাজি না।আমি আশা করি, ভুল বুঝাবুঝির অবসান হবে। প্রত্যেক নাগরিকের কাছে আমরা আমাদের সেবা দিয়ে যেতে চাই।
উপজেলা বিএনপি নেতা মাসুদুর রহমান বলেন, আমি ঐ দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার অবস্থান পরিষ্কার করেছি। আজ বেশ কয়েকদিন হয়ে গেল, উনারা তো উনাদের অবস্থান থেকে আমাকে সঠিক মূল্যায়ন করল না। তবে আমার মনে হয়, বাহিরের কোন অদৃশ্য শক্তি এখন এই ইসুগুলোকে কেন্দ্র করে গোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আমরাও তো মানুষ, আমরাও তো পড়ালেখা করেছি, আমরাও তো চাই প্রশাসনের সাথে মিলেমিশে এলাকার উন্নয়নে বিভিন্ন কাজে শরিক হতে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র এক নেতা বলেন, রাজনীতি করলে বা চলার পথে প্রত্যেকের ভুল প্রান্তি হতে পারে। এই ভুল ভ্রান্তি গুলোকে আঁকড়ে ধরে রাখলে জীবন চলবে না। তাই প্রত্যেককে প্রত্যেকের অবস্থান থেকে আমাদের ছাড় দিতে হবে।
এলাকাবাসী বলেন, আমরা চাই আমাদের যারা প্রতিনিধি হবেন বা যারা আমাদের নেতৃত্ব দিবেন। তারা যেন প্রশাসনের সাথে মিলেমিশে এলাকার উন্নয়নে অংশগ্রহণ করে এমনটাই প্রত্যাশা আমাদের সবার।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *