চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড

আইন আদালত খুলনা জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড

 

মোঃ রাজিব হোসেন, পাবনাঃ

চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই মাদক সেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।

উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার সন্ধ্যায় পরিচালিত অভিযানে আটক হন কুবিরদিয়া এলাকার করিম হোসেনের ছেলে মামুন হোসেন (৩০) এবং ভাদড়া এলাকার সিদ্দিক হোসেনের ছেলে রাকিব হোসেন (২৫)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের আদালতে মামলার বিচারকার্য শেষে তাদের এ দণ্ডাদেশ দেওয়া হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলায় মাদক নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

 

আটককৃতদের আগামীকাল পাবনা জেলা কারাগারে পাঠানো হবে। তিনি আরও বলেন, মাদক ও জুয়াবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ধরনের অভিযান উপজেলায় মাদকের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *