লাকসামে বৃদ্ধের বিরুদ্ধে নারীকে কূ-প্রস্তাবের অভিযোগ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে বৃদ্ধের বিরুদ্ধে নারীকে কূ-প্রস্তাবের অভিযোগ

মশিউর রহমান সেলিম, কুমিল্লা দক্ষিণঃ

 

কুমিল্লার লাকসামে এক প্রবাসীর স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে অর্ধশত বছরের শাহ আলম নামের এক ব্যাক্তির বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার আজগরা ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

এ ব্যপারে ওই নারী বাদী হয়ে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করে।

 

মামলার বাদী শাহনাজ প্রকাশ বৃষ্টি (২৪) জানান, একই গ্রামের আহাদ আলী ছেলে আলম (৫২) দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন প্রকার লোভ দেখিয়ে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছে। এতে সে রাজী না হওয়ায় তার সাথে চাকুরী করা তার ছোট ভাইকে চোর সাজিয়ে শাহ আলম লাকসাম থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন।

 

বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রামবাসীর সহযোগিতায় বৃষ্টি লাকসাম থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হয়।

 

অভিযোগে সে উল্লেখ করেন, শাহ আলম আর সে একই গ্রামের বাসিন্দা। বিবাদী দুশ্চরিত্র, উচ্ছৃঙ্খল, আইন অমান্যকারী ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তার স্বামী একজন প্রবাসী। ভিকটিম আমার ছোট ভাই। সে উক্ত বিবাদীর মালিকীয় একটি মাছের ফিশারীতে শ্রমিক হিসেবে কাজ করেন। এই সুযোগে বিবাদী শাহ আলম প্রায়ই আমাদের বাড়ীতে দিনে-রাতে আসা যাওয়া করে। আমাদের আর্থিক অভাব অনটনের কারণে গত ছয় মাস পূর্বে আমার মা প্রবাসে গমন করেন। বাড়ীতে কেউ না থাকার সুযোগে উক্ত বিবাদী দীর্ঘদিন যাবত আমাকে তাহার সহিত অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়া আসিতেছে। তাহার প্রস্তাবে রাজি না হওয়ায় বিবাদী বিভিন্ন ভাবে আমাদের উপর অত্যাচার নির্যাতন করা শুরু করে।

 

গত ০২/০৬/২০২৬ ইং তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় উক্ত বিবাদী আমাদের বাড়ীতে আসিয়া আমাকে পুনরায় তাহার সহিত অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয় এতে আমি তাহার অনৈতিক প্রস্তাবে রাজি না হইলে বিবাদী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া আমাদেরকে দেখিয়া নিবে মর্মে হুমকি ধমকি দিয়ে চলে যায়।

 

বিষয়টি আমি মোবাইল ফোনের মাধ্যমে আমার মায়ের সহিত বিদেশে আলোচনা করিলে আমার মা আমাকে জানান যে, উক্ত বিবাদী আমার মায়ের সহিতও অনুরূপ অসদাচরণ করিয়াছে।

 

উক্ত ঘটনার জের ধরিয়া আমার ছোট ভাই বিবাদীর ফিশারীতে কাজ করা বন্ধ করিয়া দেয়।

 

ফলে গত ০৩/০৬/২০২৬ ইং তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় বর্ণিত ভিকটিম আমার ভাই হাছান আহমেদ বাড়ির পাশে চা দোকানের সামনে দিয়া আসিবার সময় উক্ত বিবাদী আমার ভাইয়ের বিরুদ্ধে বিবাদীর নগদ আড়াই লক্ষ টাকা, দুইটি চার্জ লাইট, দুইটি মোটর, বৈদ্যুতিক তার ও চাবিসহ বিভিন্ন জিনিস চুরির মিথ্যা অভিযোগ তুলিয়া আমার ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ এলোপাথারী মারধর করিয়া তাহার শরীরের বিভিন্ন অংশে জখম করে।

 

এ সময আশেপাশের লোকজন বিবাদীর কবল হইতে আমার ভাইকে উদ্ধার করিলে বিবাদী আমাদের নামে মিথ্যা মামলা দিয়া আমাদেরকে হয়রানী করিবে এবং সুযোগ পাইলে আমাদেরকে প্রাণে হত্যা করিবে মর্মে হুমকি ধমকি প্রদান করে।

বিষয়টি আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানাইলে তাহারা আমাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।

 

এমতাবস্থায় আমি আমার জানমালের নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। উক্ত বিবাদী যেকোন সময় আক্রমণ করিয়া আমার ও আমার ভাইয়ের প্রাণহানীসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি করিতে পারে বলিয়া আমার আশঙ্কা হয়।এ বিষয়ে শাহনাজ প্রকাশ বৃষ্টি ঘটনার বিস্তারিত তুলে ধরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের একটি ভিডিও বার্তা পাঠান।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *