বুড়িচংয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুবিধা ভোগীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুবিধা ভোগীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং

কুমিল্লার বুড়িচং উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়/দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে জন প্রতি বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে উপজেলার মোকাম ইউনিয়ন, বাকশীমূল ইউনিয়ন ও রাজাপুর ইউনিয়ন পরিষদের  প্রাঙ্গণে।

মোকাম ইউনিয়ন ঃ মোকাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে  ইউনিয়নের ৯ ওয়ার্ডের ২ হাজার ৪ শত ৪ জনের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী  এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউপি  সচিব মোঃ লিয়াকত আলী। ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন হিসাব সহকারী রবিউল আলম, ভিজিএফ সদস্য রকিব উদ্দিন, শামীমা আক্তার , ইউপি সদস্য যথাক্রমে শাহ আলম ভূইয়া, মোঃ জাকির হোসেন, অহিদুর রহমান, শাহ আলম ২, নুরুল ইসলাম ও আবাদ মিয়া প্রমূখ।

বাকশীমূল ইউনিয়ন ঃ বাকশীমূল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৯ ওয়ার্ডের সুবিধা ভোগীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল করিম  সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউপি সচিব  মারজানা আক্তার এবং হিসাব সহকারী জয়নাল আবেদীন।
ইউপি সদস্য যথাক্রমে লিটন রেজা, আবুল কাসেম, আবু জাহের, নাজমা বেগম প্রমূখ।

রাজাপুর ইউনিয়ন ঃ রাজাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৯ ওয়ার্ডের সুবিধা ভোগীদের মাঝে জন প্রতি ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউপি সচিব মোঃ জামাল হোসেন ও হিসাব সহকারী মোঃ জাবেদ হোসেন। প্যানেল চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য বাবুল হোসেন বেগ,ডা. জাহাঙ্গীর আলম হারুন, হুমায়ুন কবির, আব্দুল ওহাব, হুমায়ুন কবির ২ আব্দুল মোমিন ও আফরোজা বেগম হ্যাপী প্রমূখ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *