চাটমোহরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আইন আদালত জাতীয় রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

চাটমোহরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 

মোঃ রাজিব হোসেন, চাটমোহরঃ

পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযানে ১০ মামলার আসামি ও কুখ্যাত মাদক কারবারি শিমুল শেখকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ জানায়, শুক্রবার (১৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া গ্রামে অভিযান চালায় চাটমোহর থানা পুলিশ। অভিযানে আনকুটিয়া গ্রামের আনসার আলীর ছেলে শিমুল শেখ (৩২) কে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে ৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফা জানান, শিমুল শেখ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে ইতোমধ্যে ১০টি মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *