আশুলিয়া থেকে ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আইন আদালত জাতীয় ঢাকা সারাদেশ
শেয়ার করুন....,

আশুলিয়া থেকে ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোস্তফা কামাল মজুমদারঃ

আশুলিয়ার মুক্তা ফিলিং স্টেশন এর সামনে থেকে ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি উত্তর।

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার ডিবি উত্তরের একটি দল অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে মোহাম্মদ তারেক হোসেন (২৮) পিতা মৃত অলিউল্লাহ সরদার, মোঃ সুমন শেখ (৩৫) পিতা মৃত দোলন শেখ, মোহাম্মদ রাফাত হাসান (২১) পিতা মোঃ শাজাহান মিয়া।

উক্ত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *