মাদারীপুরে স্বপ্নের আলো মানবিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

ইসলাম ধর্ম জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

মাদারীপুরে স্বপ্নের আলো মানবিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ

পবিত্র রমজান মাস উপলক্ষে মাদারীপুরে “স্বপ্নের আলো মানবিক সংগঠন” এর উদ্যোগে, দুই শতাধিক হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে ।

 

শুক্রবার (২০ই ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মাদারীপুর সদর থানার ছিলারচর ইউনিয়নের চরলক্ষীপুর রশিদ হাওলাদারের হাট প্রাঙ্গণে, সংগঠনটির নিজ কার্যালয়ে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় ।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল তেল, খেজুর, পেঁয়াজ, আলু, বেসন, ছোলা বুট, চিড়া- মুড়ি, গুড়, ট্যাং ইত্যাদি ।

ইফতার সামগ্রীর বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ ফজলুল হক হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ মামুন হাওলাদার, সহসভপতি মোঃ জাহিদ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন মোড়ল, মোঃ শাহ আলম মাতুব্বর, মোঃ শওকত মোল্লা, মোঃ মিলন হাওলাদার, মোঃ দিদার হোসেনসহ সংগঠনটির অন্যান্য সদস্যগন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

২০২০ইং সালে অত্র এলাকার কয়েকজন যুবকের প্রচেষ্টায় “স্বপ্নের আলো মানবিক সংগঠন” নামে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক এই সংগঠনটির যাত্রা শুরু হয়। সংগঠনটি শুরু থেকেই সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

মানুষের দুঃখ-কষ্ট লাঘব করা এবং মানবিক মূল্যবোধকে জাগ্রত করাই এই সংগঠনটির প্রধান উদ্দেশ্য। মানুষ মানুষের জন্য। সেই বিশ্বাস থেকেই এই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। খাদ্য সহায়তা, শীতবস্ত্র বিতরণ, অসহায়দের পাশে দাঁড়ানো, জরুরি মানবিক সহায়তা—সবকিছুতেই এই সংগঠনের সক্রিয় অংশগ্রহণ রয়েছে ।

বিশেষ করে পবিত্র রমজান মাসে “স্বপ্নের আলো মানবিক সংগঠন”টির কার্যক্রম আরও বিস্তৃত ও অর্থবহ হয়ে ওঠে। রমজান হলো সংযম, সহমর্মিতা ও ভাগাভাগির মাস। এই মহিমান্বিত মাসে সংগঠনটি সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে, যাতে অসহায় রোজাদার মানুষরা সম্মানের সঙ্গে রোজা রাখতে পারেন।

সংগঠনটির প্রতিটি কার্যক্রম পরিচালিত হয় স্বচ্ছতা, নিষ্ঠা ও মানবিক দায়বদ্ধতার সঙ্গে ।

সংগঠনের প্রত্যেক সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও সহানুভূতিশীলতায় অসহায় মানুষের সহযোগিতায় এই সংগঠন ধীরে ধীরে একটি আস্থার নাম হয়ে উঠেছে।

এই সংগঠনটি বার বার মনে করিয়ে দেয়—মানবতা এখনো বেঁচে আছে ।

সামান্য সহযোগিতা, ভালোবাসা ও সহমর্মিতাই হতে পারে একজন মানুষের জীবনে আশার আলো । সেই আশার আলো হয়ে মানবতার পথে নিরলসভাবে এগিয়ে চলেছে “স্বপ্নের আলো মানবিক সংগঠন”।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *