
রাজশাহীতে পূর্ণমন্ত্রী দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও মিনুকে অভিনন্দন
শিবলী সাদিক, রাজশাহীঃ
বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহীর কৃতি সন্তান মিজানুর রহমান মিনুকে মন্ত্রী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও নব-নিযুক্ত মন্ত্রী মিজানুর রহমান মিনুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সাবেক মন্ত্রী এমরান আলী সরকার স্মৃতি পরিষদের পক্ষ থেকে এই কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানানো হয়।
মঙ্গলবার এক বার্তায় সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এমরান আলী সরকার স্মৃতি পরিষদের আহবায়ক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি আশরাফ জামাল আব্বু, সদস্য সচিব ও এপিপি অ্যাডভোকেট ফয়সাল আলম নয়ন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দৈনিক ইনকিলাবের রাজশাহী ব্যুরো প্রধান রেজাউল করিম রাজু, যুগ্ম সদস্য সচিব বিটিভির রাজশাহী প্রতিনিধি ও দৈনিক বর্তমান বাংলার রাজশাহী ব্যুরো প্রধান আজিজুল ইসলাম, সদস্য ইঞ্জিনিয়ার শামসুদ্দিন হায়দার, ইঞ্জিনিয়ার আল মুসাভীর, রফিকুল ইসলাম সঞ্জু, জাহিদ ইকবাল বাবলা, টিকাপড়ার দাখিল ও কারিগরি মাদ্রাসার সভাপতি ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু, আনোয়ারুল ইসলাম স্বপন, প্রাইম ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শওকত কামাল সরকার, এখলাস আহমেদ রমি, মোঃ শফিকুল ইসলামসহ নেতৃবৃন্দ মিজানুর রহমান মিনুকে মন্ত্রী করায় সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও নব-নিযুক্ত মন্ত্রী মিজানুর রহমান মিনুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।