
৫ই আগস্টের পর আমরা কারো বাড়ী ঘরে হামলা লুটপাট করি নাই-কামরুল হুদা
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের বিএনপির প্রার্থী কামরুল হুদা বলেছেন, ৫ই আগস্টের পর আমরা কোন আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর নির্যাতন করি নাই। কারো বাড়ী ঘরে হামলা করি নাই। কোন আওয়ামীলীগের নেতাকর্মীদের দোকানপাটে তালা লাগাই নাই, টেলিফোনে কোন অভিভাবককে ফোন করে বলি নাই, তোমার ছেলেকে যদি বাঁচাতে চাও তাহলে ১০ লাখ টাকা চাঁদা দাও।
তিনি রবিবার রাতে উপজেলার কনকাপৈত ইউনিয়ন ধানের শীষ মাকা নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কামরুল হুদা বলেন, জামায়াত বলে দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাবে! যেসব আসনে জামায়াত তাদের প্রার্থী দেয় নাই, সেসব আসনের লোকজনের কি হবে? আপনারা জানেন কো-অপারেটিভের নামে জামায়াত নেতারা সুদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন।
চৌদ্দগ্রামের মানুষের কোটি কোটি টাকা নিয়ে সে প্রতিষ্ঠান উধাও হয়ে যায়। আজও মানুষ সেই টাকার জন্য নিরবে কাঁদে। যারা বান্দার হক আত্মসাৎ করে আল্লাহ তায়ালা তাদেরকে কখনো ক্ষমা করবে না। বিএনপির এই প্রার্থী আরো বলেন, আপনারা ইতিমধ্যে শুনেছেন, দেশ নায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছে, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করবেন।
তিনি আরো বলেন, অতীতে চৌদ্দগ্রামে অন্য দলের প্রার্থীরা বিজয়ী হয়ে চৌদ্দগ্রামে কি করেছে আপনারা তা জানেন। আমি আপনাদের সন্তান, কথা দিচ্ছি ১২ই ফেব্রুয়ারী বিজয় হতে পারলে আপনাদের সাথে নিয়ে চৌদ্দগ্রামের উন্নয়ন কাজ চালিয়ে যাবো।
জনসভায় কুমিল্লা (দঃ) জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি গাজী কবিরের সভাপতিত্ব অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার বিএনপির সহ সভাপতি সলিমুল্লা টিপু ,আনোয়ার হোসেন হক , আলী আশ্রাফ সাংগঠনিক সম্পাদক নুর নবী নুর, কুমিল্লা দঃ জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ জুয়েল, বিএনপি নেতা ফারুক মজুমদার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কাসেম, সহ সভাপতি আলী আহমেদ, আবু তাহের মজুমদার, বশির আহমদ বশির, ডাঃ রতন, ইউনিয়ন যুবদলের সভাপতি কাজি মহি উদ্দিন নয়ন, কুমিল্লা দঃ জেলা জিয়া সাইবার সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন মাহিন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ সভাপতি সোহাগ ফরাজি, যুবদল নেতা শাহ আলম, মোহাম্মদ রিপন, সেচ্ছাসেবক দলের আহবায়ক ইউনুস সিকদার, উপজেলা ছাত্রদলে সহ সভাপতি তারেক রহমান, ইউনিয়ন ছাত্রদল নেতা ইমরান আহমেদ, আরমান হোসেনসহ আরো অনেকে।