পাথালিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

পাথালিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

মোস্তফা কামাল মজুমদারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার উপজেলার আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১৪ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৩ ঘটিকায় পাথালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজী মতিয়ার রহমান স্কুল মাঠে এ সভার আয়োজন করা হয়।

 

পাথালিয়া ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুস সোহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এমপি।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আমিনুর রহমান।

 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মইনুদ্দিন বিপ্লব, ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ গফুর মিয়া এবং সাভার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিএনপির প্রতিষ্ঠা, গৌরবোজ্জ্বল ইতিহাস এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার রক্ষায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশ ও জনগণের স্বার্থে নেতাকর্মীদের অতীতের চেয়ে আরও বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ থাকতে হবে।” কোনো ধরনের বিভেদে কান না দিয়ে দলের নির্দেশনা অনুযায়ী সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ ও স্থানীয় নেতারা তাদের বক্তব্যে দলের হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকে আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

 

উক্ত আলোচনা সভায় পাথালিয়া ইউনিয়ন বিএনপি ও মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

এছাড়া এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *