
বুড়িচংয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
উপলক্ষে র্যালি ও পথসভা
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা বাইপাস ( হতাসার মোড়) সড়ক থেকে একটি বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিমের নেতৃত্বে।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপি বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে এসেছে। তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে দলের যে কোনো কর্মসূচি সফল করতে হবে।” তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতা-কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন আমাদের সকলকে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দলের এবং বাহিরের যত বড় শক্তিশালী হক এক বিন্দু ছাড় দেয়া হবে না। আমার নীতি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং যুদ্ধ ঘোষণা। যে কোন মূল্যে দুই উপজেলা কে মাদক মুক্ত হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি এডভোকেট মোঃ শরীফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী, যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক, প্রচার সম্পাদক নাজির মাহমুদ নছির, মাহাবুবুর রহমান মাসুম, আলী আহাম্মদ মোস্তফা, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক সবুজ, আরিফুর রহমান সুমন, ইকরাম হোসেন ভূইয়া, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, সদস্য সচিব দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক যথাক্রমে মনির হোসেন ভূইয়া, মনিরুল ইসলাম ভূইয়া, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমির হামজা অরুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, সদস্য সচিব মোঃ আব্দুল আলিম, উপজেলা ছাত্র দলের আহবায়ক স্বপন আহাম্মদ পাখী, যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন খান, মামুনুর রশীদ, তানজিবুর রহমান, শুভ, জোবায়ের হাসান, হৃদয় হাসান প্রমূখ।
এ সময় প্রতিটি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।