নিয়ামতপুরে মব সৃষ্টি করে পরকীয়ার অভিযোগ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জাতীয় নওগাঁ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

নিয়ামতপুরে মব সৃষ্টি করে পরকীয়ার

অভিযোগ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ 
নওগাঁর নিয়ামতপুরে মব সৃষ্টি করে পরকীয়ার অভিযোগের প্রতিবাদে ভুক্তভোগীর পরিবার সংবাদ সম্মেলন করেছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫ টায় নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমিনুল ইসলাম ও তানজিমা খাতুন।
লিখিত বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, গত ১৪ আগস্ট রাত সাড়ে ৮ টায় আমার বন্ধু মামুনুর রশিদ আমার বাড়িতে দাওয়াত খেতে আসছিল। বন্ধু বাড়িতে প্রবেশ করে ঘরে এসে আমার বউ তানজিমা খাতুনের সাথে কথোপকথন করছিল।
এ সময় প্রতিবেশী লিটন, মাসুদ রানা, হাফিজুর রহমান, শামীম, রায়হান, গোলাম রাব্বানী বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে মোবাইলে ভিডিও ধারণ করে তানজিমাকে খাতুনকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে। এক পর্যায়ে আমার বন্ধু ও স্ত্রীকে বেঁধে রেখে নির্যাতন করে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রশাসনের নিকট আকুল আবেদন করছি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হউক।
ভুক্তভোগী তানজিমা খাতুন বলেন, আমার বাড়িতে ১৫ বছরের ছেলে সন্তান রয়েছে। আমার স্বামীর বন্ধু বাড়িতে আসলে তাকে ঘরে বসতে দিয়ে কথোপকথন করছিলাম। প্রতিবেশী লিটন, মাসুদ রানা, হাফিজুর রহমান, শামীম, রায়হান, গোলাম রাব্বানী বাড়িতে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে ভিডিও ধারণ করে মারধর করে। তারা মব সৃষ্টি করে জোরপূর্বক পরকীয়ার অভিযোগ তুলে। এখন আমাদের গ্রাম ছেড়ে চলে যাওয়ার হুমকি ধামকি দিচ্ছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের নিকট আবেদন দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হউক।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *