গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১’শ বোতল এসকাপ উদ্ধার

আইন আদালত জাতীয় রংপুর সারাদেশ
শেয়ার করুন....,

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের

অভিযানে ১’শ বোতল এসকাপ উদ্ধার

মজমুল হক, গঙ্গাচড়াঃ

রংপুরের গঙ্গাচড়ায় মাদকবিরোধী অভিযানে তিস্তা নদী থেকে ১০০ বোতল এসকাপ মাদক উদ্ধার করেছে পুলিশ।

এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের একটি দল তিস্তা নদীতে অভিযান চালায়।

এ সময় উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক চর সংলগ্ন এলাকায় নৌকাযোগে মাদক পরিবহনের সময় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকায় থাকা দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১০০ বোতল এসকাপ মাদক উদ্ধার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর বলেন, এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *