মুরানগরে ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ১০ লাখ টাকার অনুদান বিতরণ

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

মুরানগরে ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল

থেকে ১০ লাখ টাকার অনুদান বিতরণ

সফিকুল ইসলাম, মুরানগরঃ

ধর্ম মন্ত্রনালয়ের স্বেচ্ছাধীন তহবিল হতে প্রাপ্ত অর্থ কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়েছে।

শনিবার ( ১১ জুলাই) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এ অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অসহায়, দুস্থ, অসচ্ছল ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানের ৪৭ জন প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ এমপির ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী জুন্নুন বসরী।

তিনি বলেন, অনগ্রসর ব্যক্তি ও প্রতিষ্ঠান গুলোকে সক্ষমতা অর্জনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সরকার ইতিমধ্যে কৃষি কার্ড ও অন্যান্য ভাতা প্রদানের মাধ্যমে অসহায় গুষ্টিকে সহায়তা করছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।

 

বক্তারা বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে প্রদত্ত এ অনুদান শুধু আর্থিক সহায়তাই নয়, বরং সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সরকারের দায়বদ্ধতারও বহিঃপ্রকাশ। তারা এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি নায়েব আলী, উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বর্তমানে ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপি বর্তমানে অসুস্থতা জনিত কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় তার প্রতিনিধি হিসেবে ছোট ভাই কাজী জুন্নুন বসরী চেকগুলো বিতরন করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *