চৌদ্দগ্রামে পল্লী মঙ্গল কর্মসূচি’র দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

Uncategorized
শেয়ার করুন....,

চৌদ্দগ্রামে পল্লী মঙ্গল কর্মসূচি’র দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প


‎চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

‎পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চৌদ্দগ্রাম শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।

বুধবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুরস্থ উপজেলা কার্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন কাশিনগর এরিয়ার সহকারী পোগ্রাম ম্যানেজার মো: নূরে আল নাজির।

কার্যক্রমে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাখা ব্যবস্থাপন আবদুল মতিন মানিক।

পিএমকে হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চার জন অভিজ্ঞ চিকিৎসক দ্বারা  সারাদিন অন্তত তিনশ’র অধিক রোগীকে ফ্রি মেডিকেল চেকআপ, বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

উল্লেখ্য, পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে সারাবছর বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে।

এটি ১৯৮৭ সালের ২৭শে নভেম্বর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন কর্মসূচীর সাথে স্বাস্থ্য সেবা কর্মসূচী পালন করে আসছে।

স্বাস্থ্য সেবা কর্মসূচীর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সেবা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে ঔষধ বিতরণ করে আসছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *