
কুমিল্লায় বাস চাপায় পথচারীর মর্মান্তিক মৃত্যু !
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
বৃহস্পতিবার ৫মার্চ ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার সংলগ্ন মাষ্টার্স সিএনজি পাম্পের চট্টগ্রাম গামী একটি স্টার লাইনের যাত্রী বাহী বাস এক পথচারী কে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। ঘটনাটি ঘটেছে দুপুর ১২. ৫০ মিনিটে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এস আই ইদ্রিস আলী জানান বৃহস্পতিবার দুপুর ১২.৫০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম গ্রামী একটি স্টার লাইনের (ঢাকা- মেট্রো – ব ১২- ২৯২৮) বেপরোয়া গতির একটি যাত্রী বাহী বাস কুমিল্লা আলেখার চর ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার সংলগ্ন মাস্টার্স সিএনজি পাম্পের সামনে চাপা দিলে পথচারী ঘটনাস্থলে মারা যান।
পরে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাসটিকে আটক করে।
নিহত ব্যক্তি হলো কুমিল্লা আদর্শ সদর উপজেলার বাতুইল গ্রামের মৃত আলী হোসেনের ছেলে আব্দুল খালেক (৭২)।
এঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেন এস আই ইদ্রিস আলী।