
সোনাইমুড়ীতে ধানের
শীষের পক্ষে গণজোয়ার
জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
শনিবার সারাদিনব্যাপী নোয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন নির্বাচনী গণসংযোগ কালে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে গণজোয়ার লক্ষ্য করা গেছে। নির্বাচনের প্রচারের অংশ হিসেবে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বর্তমান সময়ে অনেক ব্যস্ত সময় পার করছেন।
উপজেলা নদোনা ইউনিয়নের কালুয়াই গ্রামের আলেয়া বেগম বলেন,বিএনপিকে ভোট দিলে তারা ফ্যামিলি কার্ডের কথা বলেছে এবং আরো অনেক গুলো সুযোগ সুবিধার কথা বলেছেন। তাই এবার আমি এবং আমার ফ্যামিলির ভোটগুলো ধানের শীষ কে দিবো ইনশাআল্লাহ।
উপজেলার ডিউটি ইউনিয়নের কৃষক আলী আক্কাস বলেন, ধানের শীষে ভোট দিলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,আমাদেরকে কৃষি কার্ড দিবে এবং কৃষকরা সহজলভ্যে কৃষি লোন পাবে। তাই আমি আমার ভোট ধানের শীষ কে দেবো। গ্রামগঞ্জের চায়ের দোকান থেকে শুরু করে, শহরের প্রাণকেন্দ্র বিন্দুতে ধানের শীষের পক্ষে সাধারণ মানুষ উদ্বেগ হয়ে আছেন ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে ভোট দিতে।
নোয়াখালী-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার এ এম মহবুব উদ্দিন খোকন বলেন, আমরা সাধারন মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।
সাধারণ মানুষ বলেন আগামী ১২ ই ফেব্রুয়ারি তারা তাদের ভোটের মাধ্যমে ধানের শীষেকে ভোট দিয়ে বিশাল জয় এনে দিবে এবং তারা আরো বলেন সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তাই সাধারণ মানুষ মনে করেন। ১২ ফেব্রুয়ারি ধানের শীষ জয় লাভ করা এখন শুধু সময়ের ব্যাপার ইনশাআল্লাহ।